যেকোনো সাহায্যের জন্য কল করুনঃ +৮৮০ ১৪০০ ৫৫৩ ০৪০
  • যোগাযোগ

Babul Kaba HajjBabul Kaba Hajj

  • হোম
  • হজ্ব প্যাকেজ
    • হজ্ব প্যাকেজ ২০২০
    • হজ্ব প্যাকেজ ২০২১
  • উমরাহ প্যাকেজ
  • গ্যালারী
  • ইসলামিক কর্ণার
  • আমাদের কথা
  • Home
  • Uncategorized
  • করোনা ভাইরাস মোকাবেলায় ওমরাহ ভিসা সাময়িক বন্ধ

করোনা ভাইরাস মোকাবেলায় ওমরাহ ভিসা সাময়িক বন্ধ

Thursday, 27 February 2020 / Published in Uncategorized

করোনা ভাইরাস মোকাবেলায় ওমরাহ ভিসা সাময়িক বন্ধ

(আমাদের Babul Kaba Hajj Kafela পরবর্তী হাজীদের ওমরাহ পালনের তারিখ ভিসা প্রপ্তি সাপেক্ষে ঠিক থাকবে তবে ভিসা বন্ধ থাকার কারণে তারিখ পরিবর্তন হলে ভিসা খোলার পর সবাই পর্যায় ক্রমে উমরাহ পালন করতে যেতে পারবেন। কারো কাছ থেকে কোন বাড়তি অর্থ নেয়া/ কর্তন করা হবেনা)

প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় ওমরাহ পালন ও মসজিদে নববী পরিদর্শন এবং টুরিস্ট ভিসা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদির সরকার।

স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক টুইট বার্তায় সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘সৌদি আরবে করোনাভাইরাসের প্রবেশ এবং ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ সতর্কতামূলক এবং আগাম প্রতিরোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে যথাযথ স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শে ওমরাহ ও ট্যুরিস্ট ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে।’

এছাড়া উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত সৌদি নাগরিকদের দেশটির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে আসা-যাওয়া স্থগিত করেছে সৌদি আরব। তবে আগে থেকে যাদের কাছে এই পরিচয়পত্র আছে তারা ইচ্ছে করলে দেশে ফিরতে পারবে এবং উপসাগরীয় দেশগুলোর নাগরিকরাও সৌদি ছাড়তে পারবে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাময়িক সময়ের জন্য করোনার প্রাদুর্ভাব অঞ্চলের লোকজনদের ভিসা দিবে না সৌদি আরব।

আল-আরাবিয়ার খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যখন করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা দ্রুত বাড়ছে, তখনই এই পদক্ষেপ নেয়া হল। ইরানে ১৯ জন মারা গেছেন করোনা ভাইরাসে। চীনের বাইরে এই ভাইরাসে সর্বাধিক ইরানেই মারা গেছে।

এছাড়া বাহরাইনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে নয়জন। ওমানে সংক্রমণ ঘটেছে তিনজনের দেহে।

কুয়েত, ইরাক, মিসর, ইসরায়েলেও সংক্রমণ ঘটেছে করোনাভাইরাসের। সোমবার দেশগুলোতে একজন করে আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে।

তবে সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি বলে বুধবার নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ।

চীনে উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে গোটা বিশ্বে এ পর্যন্ত ২৮০৩ জন মারা গেছেন। এর বেশিরভাগই চীনের নাগরিক।

  • Tweet

What you can read next

Sweepstakes Internet Casinos No Deposit Bonuses For 2024 Get Absolutely Coins”
Sweepstakes Internet Casinos No Deposit Bonuses For 2024 Get Absolutely Coins”
Giochi, Recensioni E Giudizi”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক পোষ্ট সমূহ

  • Unleash your wildest dreams utilizing the pegging app

  • “On The Internet Live Betting As Well As Casino In Indian ᐉ Sign Upwards & Login At 1 Win

  • 1win Bet ᐈ Online Betting Plus Casino In India ᐈ Login And Registration

  • 1win Gamble India Official On-line Website Register As Well As Login

  • 10 Best Real Money On-line Casinos Casino Web Sites 2025

  • Pinko Casino: Официальный Сайт Пинко Онлайн Казино”

  • Najlepsze Kasyno Na Prawdziwe Pieniądze, Polskie Kasyna Na Pieniądze2025

  • Najlepiej Wypłacalne Kasyna On-line W Polsce 2025

  • Top 10 Betting Casinos Usa To Experience For Real Money In 2025

  • Wypłacalne Kasyna Internetowe W Polsce 2025

আমাদের সাথে সরাসরি কথা বলতে হটলাইনঃ ০১৪০০৫৫৩০৪০ ( ইমু, হোয়াটসঅ্যাপ )

ঠিকানা: ৭, ৮ মুরাদপুর MCS টাওয়ার,  তৃতীয় তলা, পাঁচলাইশ, চট্টগ্রাম।
হটলাইনঃ ০১৪০০৫৫৩০৪০  ( ইমু, হোয়াটসঅ্যাপ )
মোবাইলঃ ০১৮৮৬৫১৩০৪০, ০১৭১৭১৮৬৭৭২
ফোনঃ ০২-৪১৩৫৫৩৬২
সৌদি আরবঃ 
ইমেইলঃ babulkabahajj@gmail.com
ওয়েবঃ www.babulkabahajj.com

হজ্ব ও ওমরাহ্ সংক্রান্ত যেকোনো তথ্য ও সেবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

বিস্তারিত জানতে সরাসরি আমাদের অফিসে চলে আসুন। ধন্যবাদ

  • GET SOCIAL

© ২০১৯ বাবুল কাবা হজ্ব কাফেলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত. ওয়েবসাইট ডিজাইন ডেভ্সওয়্যার.

TOP